পানছড়িতে সন্তানের হামলায় মা আহত
- আপডেট সময় : ১১:২৬:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১০৯২ বার পড়া হয়েছে
পানছড়িতে সন্তানের হামলায় মা আহত
রহিম হৃদয়/খাগড়াছড়িঃ
জায়গা ও সম্পত্তিকে কেন্দ্র করে সন্তান হামলায় মা মাফিয়া বেগম (৬২) আহত হয়েছে। আজ শনিবার (৬ মে) দুপুর দেড়টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মাফিয়া বেগমের স্বামী জীবিত থাকা কালে সব সন্তানদের মাঝে সমান সম্পত্তি সমানভাবে বন্টন করে দেওয়া হয়। অবশিষ্ট কিছু সম্পত্তি স্ত্রী মাফিয়া বেগম এর নামে করে দেওয়া হয়। সেই অবশিষ্ট সম্পত্তির উপর লোভ পড়ে হারুন মিয়া ও এরশাদ মিয়ার। তার সূত্র ধরে এরশাদ মিয়া মাফিয়া বেগমের জায়গা টুকু তার নামে দেওয়ার জন্য নানাভাবে মানসিক ভাবে মা’কে চাপ প্রয়োগ করতে থাকে।
মাফিয়া বেগম বলেন, আজ দুপুরে নিজের জায়গায় বেড়া দিতে যাওয়ার সময় আমার দুই সন্তান হারুন মিয়া ও এরশাদ মিয়া এবং এরশাদ মিয়ার স্ত্রী আয়শা বেগম এই জায়গা নিয়ে ঝামেলা করে এবং খুঁটি গাড়াতে বাধা দেয় এবং ঝামেলার এক পর্যায়ে তারা আমাকে মোটা বাঁশ দিয়ে আঘাত করে রক্তাক্ত করে।
বাংলাদেশ মানবাধিকার কমিশন পানছড়ি উপজেলা
শাখার সভাপতি হারুনর রশীদ বলেন, এটা সবচেয়ে ঘৃণিত একটি কাজ হয়েছে। যারা মায়ের উপর আঘাত করে তারা মানুষ না। এদের সঠিক বিচার হওয়া দরকার।
পানছড়ি থানার ওসি হারুনর রশীদ বলেন, ঘটনাটি শুনেছি এবং থানায় অভিযোগও এসেছে। ব্যবস্থা গ্রহণ করা হবে।





















