ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় প্রেমিকার বাবা-চাচার পিটুনিতে যুবক নিহত ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

কুমিল্লায় প্রেমিকার বাবা-চাচার পিটুনিতে যুবক নিহত ছেলের মৃত্যুর খবরে বাবার মৃত্যু

হাবিবুর রহমান মুন্না/কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা সদর উপজেলার মধ্যম মাঝিগাছা গ্রামে এক যুবককে ডেকে নিয়ে বেধম পিটুনির অভিযোগ প্রেমিকার বাবা ও চাচার বিরুদ্ধে। ছেলের মারা যাওয়ার খবরে যুবকের বাবাও মারা যান। নিহত যুবক মাহিন মিয়া (২০) তার বাবা নিহত হিরন মিয়া (৫০)।

নিহত মাহিনের ছোট ভাই আলম

নিহত মাহিনের ছোট ভাই আলম জানান, তার বড় ভাই মাহিনের সাথে প্রতিবেশী সপ্তম শ্রেণি পড়ুয়া তন্বী আক্তারের এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো। গেলো বৃহস্পতিবার রাতে মাহিনকে তন্বীর বাবা মুজা মিয়া ও চাচা জাহাঙ্গীর হোসেন বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে মাহিনকে বেদম পিটুনি দিয়ে বেধে রাখে। এ ঘটনায় গুরুতর আহত মাহিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ৭মে বেলা ১১টায় চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।এদিকে ছেলের মৃত্যুর ঘটনা শুনে বাবা হিরন মিয়া বাড়ীতে অসুস্থ হয়ে পরে। বাড়ীর লোকজন হিরন মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনার পর প্রেমিকার বাবা ও চাচাসহ স্বজনরা ঘরে তালা দিয়ে পালিয়ে যায়।

তন্বী আক্তার

প্রেমিকা তন্বী আক্তার বলেন, তিনি স্থানীয় আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আমার বাবা ও চাচা মাহিনকে ডেকে নিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আমি ঘটনার বিচার চাই।

সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন

স্থানীয় ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন জানান, নিহত ছেলেটির টাইলসের কাজের পাশাপাশি স্থানীয় বাজারে ভাতের হোটেল ব্যবসা করতো।মৃত্যুর খবরে ঘটনাস্থলে আসেন কোতোয়ালি মডেল থানা দিন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম।

এদিকে বিকেলে ঘটনাস্থলে আসেন কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হাসান। তিনি বলেন, হামলার ঘটনায় নিহত ছেলেটি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা হবে দোষীদের গ্রেফতারি পুলিশ অভিযান চালাচ্ছে।

ট্যাগস :

আপডেট সময় : ১০:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩