রাঙ্গামাটিতে বিপুল পরিমাণ মদ জব্দ
- আপডেট সময় : ১২:০৯:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১০৫২ বার পড়া হয়েছে
রাঙ্গামাটিতে বিপুল পরিমাণ মদ জব্দ
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটি শহরের পিটিআই’র সংলগ্ন পাঁচ পরিবার পাড়া এলাকায় ডিবি ও থানা পুলিশের যৌথ আভিযান চালিয়ে ৫টি কারখানা থেকে প্রায় ৬শ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে।
রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অর্থ ও প্রশাসন ) মারুফ আহমেদ’র নেতৃত্বে ডিবি ও কোতয়ালী থানা পুলিশের একাধিক টীম আজ রোববার বিকেল ৫টা হতে দিনগত রাত সাড়ে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সকল মাদকদ্রব্য জব্দ করে।
অভিযানে স্থানীয় শান্তি রঞ্জনের বাসা থেকে ৩শ লিটার, প্রলাদ চাকমার বাসা থেকে ১শ লিটার, যুবলিকা তালুকদার’র বাসা থেকে ৫০ লিটার,শান্তুি চাকমা’র বাসা থেকে ৫০ লিটার ও সমন্বয় দেওয়ান’র বাসা থেকে ১শ লিটার চোলাই মদ উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবাসিক লাগোয়া কারখানা গুলোয় চোলাই মদ, মদ তৈরির যন্ত্রাংশ ও কাঁচামাল ফেলে রেখে তারা সটকে পড়ে।
৬ শ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার অভিযানে কোতয়ালী ওসি (তদন্ত) মোঃ আক্তার হোসেন, কোতয়ালী থানার এসআই রিয়াদুল, এসআই তানভীর, এসআই আশরাফ, এসআই মাহফুজ, এএসআই নাসির উদ্দিন, এএসআই সালাউদ্দিন ও ডিবি’র এসআই আসাদুজ্জামা, এসআই নুরে আলমসহ জেলা পুলিশের ৪০ জন সদস্য অংশ গ্রহন করে।
অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ সংবাদকর্মীদের বলেন, আমাদের উপস্থিতি টের পেয়ে মাদক কার্বারীরা পরিবার পরিজন নিয়ে পালিয়ে গেছে। আমারা তাদেরকে আটকের চেষ্টা করছি। মাদক দ্রব নিয়ন্ত্রণে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।















