ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

চট্টগ্রামের পাহাড়তলীতে ছুরিকাঘাতে নিহত-২

Astha DESK
  • আপডেট সময় : ০২:০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / ১০৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পাহাড়তলীতে ছুরিকাঘাতে নিহত-২

আস্থা ডেস্কঃ

চট্টগ্রামের পাহাড়তলীর বিটাকমোড় এলাকায় নারীঘটিত বিষয় নিয়ে মারামারির সময় ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাসুম (৩০) ও সবুজ (২০)। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, পাহাড়তলী থানার বিটেকমোড়ে নারীঘটিত বিষয় নিয়ে দুপক্ষের মারামারি হয়। ছুরিকাঘাতে আহত মাসুম ও সবুজকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ি থেকে খবর পেয়ে পাহাড়তলী থানার টিম ঘটনাস্থলে গেছে। হাসপাতালেও পুলিশের আলাদা টিম রয়েছে।

ট্যাগস :

চট্টগ্রামের পাহাড়তলীতে ছুরিকাঘাতে নিহত-২

আপডেট সময় : ০২:০২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩