ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য অঞ্চলের আবাসন ও বিদ্যুতে খাতে ২৭৮ মিলিয়ন ডলার সহায়তা দিলো এডিবি Logo শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলো বাদী Logo স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ধরতে অভিযান: ওসির বদলি Logo ভারতের আর্শিবাদে ক্ষমতা দখল করে বসেছিল আওয়ামীলীগ Logo ইউনুচের শাসনে শিক্ষাঙ্গনে মব-সহিংসতা: তদন্তে আসছে জাতিসংঘ Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা

আড়িয়াল খাঁ নদী থেকে উদ্ধার ছাত্রের লাশ

Astha DESK
  • আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • / ১১২১ বার পড়া হয়েছে

আড়িয়াল খাঁ নদী থেকে উদ্ধার ছাত্রের লাশ

স্টাফ রিপোর্টারঃ

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির নিখোঁজ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (১২ মে) সকালে নদীর তলদেশ থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিদল। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার কুলপদ্দি এলাকায় মোনায়েম ইসলাম শুভ্র নিখোজ হয়।

নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র মাদারীপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির রেডিওগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি রাজশাহী জেলার পীরগাছা এলাকার আছাদুল ইসলামের ছেলে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোনায়েম গত বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে কুলপদ্দির এলাকার আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান। পরে বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তাকে পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয় সদস্যের একটি ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে। তবে রাত হয়ে যাওয়ার সেদিনের মতো উদ্ধারকাজ বন্ধ রাখতে হয়। পরে শুক্রবার সকালে উদ্ধারকাজ শুরু করলে ঘটনাস্থল থেকে ৫০ ফুট দূরত্বে নদীর তলদেশে বালুর বস্তার খাঁজে আটকে থাকা তার মরদেহটি উদ্ধার করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, শুক্রবার সকালে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু হলে নদীর তীর রক্ষাবাঁধের বস্তার খাঁজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আমরা তার লাশ পুলিশের কাছে হস্তান্তর করি।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

আড়িয়াল খাঁ নদী থেকে উদ্ধার ছাত্রের লাশ

আপডেট সময় : ০১:৫০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩