ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বিশ্ব মা দিবস পালিত

Astha DESK
  • আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

ভাঙ্গায় বিশ্ব মা দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্দ্যেগে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ রবিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মা দিবসের একটি র‍্যালী বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দীন এর নেতৃত্বে র‍্যালীতে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মচারী, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হল রুমে একটি আলোচনা সভায় মিলিত হয়।

ভাঙ্গা মহিলা বিষয়ক কর্মকর্তা ইলা কুণ্ডের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব হোসেন মোতালেব, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ইছাহাক মোল্লা, আওয়ামীলীগ নেতা আকরামুজ্জামান রাজা, প্রধান শিক্ষিকা রুনু সাহাসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ।

ট্যাগস :

ভাঙ্গায় বিশ্ব মা দিবস পালিত

আপডেট সময় : ০৮:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩