পানছড়িতে কৃষকলীগের ধান কাটা উসৎব
- আপডেট সময় : ০১:১৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১০৫৬ বার পড়া হয়েছে
পানছড়িতে কৃষকলীগের ধান কাটা উসৎব
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় কৃষকলীগের আয়োজনে অনুষ্টিত হয়েছে ধান কাটা উৎসব। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ৭টায় উপজেলার জিয়ানগর এলাকার বাসিন্দা মোঃ ইদ্রিছ আলীর দেড় কানি (৬০ শতক) জমির ধান কেটে সুচনা করা হয় এই উৎসবের।
শান্তিপুরস্থ এই উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোমিন।
আরো উপস্থিত ছিলেন, কৃষকলীগের পানছড়ি উপজেলা কমিটির সভাপতি শাহজাহান কবির সাজু, সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, ৫নং উল্টাছড়ি ইউপির ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ রিপন মিয়া প্রমূখ।
এ সময় কৃষক মোঃ ইদ্রিছ আলী বলেন, আমি দেড় কানি জমি বর্গা নিয়েছি। অনেক কষ্ট ও ধার করে ধান করেছি। আমার কষ্টের কথা শুনে সাজু ভাই তার লোকজন দিয়ে আমার ধান কেটে দিয়েছে।
শাহজাহান কবির সাজু, বলেন, আমি যখন শুনলাম ইদ্রীছ ভাই টাকার অভাবে ধান কাটতে পারছে না, তখন আমি আমার সংগঠনের নেতৃবর্গের সাথে কথা বলে আজ বৃহস্পতিবার জমিনে ধান কাটতে আসি। এবং এ কর্মসূচী অব্যাহত থাকবে।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম মোমিন বলেন, স্বেচ্ছায় ধান কাটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, আমরা এই নির্দশনা মাঠে বাস্তবায়ন করছি। আমাদের এ কর্মসূচী অসহায়, গরীব কৃষক ভাইদের জন্য অব্যাহত থাকবে।















