ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

জয়পুরহাটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে শিক্ষার্থী খুন

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
  • / ১১৪১ বার পড়া হয়েছে

জয়পুরহাটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে শিক্ষার্থী খুন

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আব্দুর রহমান নামে (১৫) শিক্ষার্থী খুন হয়েছে। আজ মঙ্গলবার (৩০ মে) সকালে জয়পুরহাট শহরের গুলশান মোড়ে এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

নিহত আব্দুর রহমান জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামের লদু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকাসক্ত আব্দুর রহমানকে পরিবারের সদস্যরা দুই বছর পূর্বে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করেন। এখানে চিকিৎসাধীন অবস্থায় আজ (মঙ্গলবার) সকালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি থাকা আবু জাফর নামে একজন মাদকাসক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

জয়পুরহাটে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে শিক্ষার্থী খুন

আপডেট সময় : ০৮:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩