ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ৪ দালাল আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • / ১০৭৪ বার পড়া হয়েছে

চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ৪ দালাল আটক

চাঁদপুর প্রতিনিধিঃ

গ্রামাঞ্চল থেকে চিকিৎসা সেবা নিতে আসা সহজ সরল রোগীদেরকে বিভিন্নভাবে হয়রানি করার কারণে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ৪ দালালকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে হাসপাতাল থেকে আটক করেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মেহরাজ মাহমুদ।

আটক মোঃ মাসুদ (২৬ শহরের পুরান বাজার পশ্চিম শ্রীরামদী মৃত মিরাজ বেপারীর ছেলে, সবুজ (২২) শহরের কোড়ালিয়া রোডের মোঃ দুলালের ছেলে, দীপ দে (২৩) শহরের ঘোষপাড়ার বিষু দের ছেলে এবং হৃদয় দাস (২৫) শহরের পুরান বাজার মেরকাটিজ রোডের কানাই দাসের ছেলে।

জানা গেছে, প্রতিদিন সকালে রোগী আসে হাসপাতালের আউটডোরে চিকিৎসা সেবা ও ওষুধ নেওয়ার জন্য। রোগীরা যখন লাইনে দাঁড়িয়ে থাকেন টিকিট কিংবা ওষুধ নেওয়ার জন্য তখনই তারা গিয়ে সিরিয়াল ছাড়া আগে টিকিট এবং ওষুধ নিয়ে দিবেন বলে টাকা নেন।

আবার যারা চিকিৎসকের পরামর্শ নিয়ে চেম্বার থেকে বের হন, তখন তাদেরকে এক রকম জোর করে নিয়ে যান হাসপাতালের সামনে থাকা বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টারে। যে ডায়াগনষ্টিক সেন্টারগুলোর দালাল হিসেবে তারা কাজ করেন।

এএসআই মেহরাজ মাহমুদ জানান, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানি করার কারণে তারা মোবাইলে ফোনে থানায় অভিযোগ করে। তাৎক্ষণিক হাসপাতালে এসে এই চারজনকে পাওয়া যায় এবং তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ বলেন, হাসপাতালে আসা রোগীদেরকে দীর্ঘদিন ধরে এক শ্রেণীর দালাল বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তারা সাধারণ রোগীদেরকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নাম করে তাদের পছন্দের ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যায়। তাদের ফাঁদে পড়ে অনেকেই সঠিক চিকিৎসা সেবা পায় না। আজকে রোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

চাঁদপুর জেনারেল হাসপাতাল থেকে ৪ দালাল আটক

আপডেট সময় : ০৯:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩