পানছড়িতে গাঁজাসহ আটক-২
- আপডেট সময় : ১০:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩
- / ১০৯১ বার পড়া হয়েছে
পানছড়িতে গাঁজাসহ আটক-২
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি জেলার পানছড়িতে গাঁজাসহ দুইজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
আজ শুক্রবার (৯ জুন) গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানার ওসি মোঃ হারুনুর রশিদ এর দিক নির্দেশনায় এসআই অনিক কুমার দে’র নেতৃত্বে বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার ইসলামপুর জোহর আলীর “স” মিল এলাকা থেকে ৫শ গ্রাম গাঁজাসহ দু’জনকে আটক করে।
আটককৃত মোঃ ওয়াজকুরুনী (৩০) খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার ছোট মেরুং এর ছোবহানপুর গ্রামের মোঃ হাবিবের ছেলে ও অপর জন রাংগামাটি জেলার লংগদু উপজেলার করুনাচুড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ নাছির উদ্দীন (৩৫)।
পানছড়ি থানার ওসি মোঃ হারুনুর রশিদ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাদক ও অবৈধ চোরা চালান রোধে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।






















