ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

আক্কেলপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
  • / ১০৮৮ বার পড়া হয়েছে

আক্কেলপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. শাকিল হোসেনকে (৫২) আটক করেছে র‌্যাব-৫, সিপিসি-৩ আজ শুক্রবার (২৩ জুন) সকাল ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

এর আগে, বৃহস্পতিবার (২২ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।শাকিল হোসেন আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ বাজার পূর্বপাড়া গ্রামের মৃত জব্বার ফকিরের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাদক মামলায় ১ বছর ৬ মাস সাজাপ্রাপ্ত আসামি মো. শাকিল হোসেন জামালগঞ্জ বাজার এলাকায় অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে শাকিলকে আক্কেলপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

আক্কেলপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

আপডেট সময় : ০৬:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩