শিরোনাম:
জয়পুরহাটে জুয়া খেলার সময় আটক-১২
Astha DESK
- আপডেট সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ১০৭৬ বার পড়া হয়েছে
জয়পুরহাটে জুয়া খেলার সময় আটক-১২
জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের সদর উপজেলার দুর্গাদহ বাজার এলাকা থেকে জুয়া খেলার সময় ১২ জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি সিরাজুল ইসলাম জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জুয়ার আসর বসিয়ে জুয়া খেলায় অংশ নেয়।
জুয়া খেলার খবর পেয়ে পুলিশ সদর উপজেলার ভাদসা দুর্গাদহ বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার টাকা জুয়ার সরঞ্জামসহ তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।























