ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডার নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১২:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১০৩৪ বার পড়া হয়েছে

রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডার নিহত

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজার জেলার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যদের সঙ্গে আরসার সন্ত্রাসীদের মাঝে গোলাগুলি’র ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে আরসার এক শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সার (৩৫) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি ও একটি ওয়াকিটকি উদ্ধার করেছে পুলিশ। সে উখিয়ার ক্যাম্প-১৭ ব্লক-এইস/৭৯ এর জাফর হোসেনের ছেলে। তিনি হুসেন মাঝি হিসেবে পরিচিত।

আজ সোমবার (১০ জুলাই) ভোরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৭-তে এ ঘটনা ঘটে। এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুন রশিদ বলেন, উখিয়ার ক্যাম্প এলাকায় আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সারের অবস্থান জানতে পারে সোমবার ভোরে ১৪ এপিবিএনের সদস্যরা ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি টিম নিয়ে সেখানে যায়। এ সময় আরসার সদস্যরা পুলিশের ওপর গুলিবর্ষণ শুরু করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। আরসার শীর্ষ কমান্ডার হোসেন আহমেদ কায়সার নিহত হয়। এ সময় দুটি ওয়ান শুটারগান গান ও ছয় রাউন্ড গুলি ও ওয়াকি টকি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, আরসা ও এপিবিএন সদস্যদের গোলাগুলি ঘটনায় আরসার এক কমান্ডার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা গেছে। খবর পেয়ে আমরা লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হচ্ছে।

ট্যাগস :

রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডার নিহত

আপডেট সময় : ১২:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩