ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুবর্ণচরে যুবকের মরদেহ উদ্ধার

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

সুবর্ণচরে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃ

নোয়াখালী জেলার সুবর্ণচরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১০ জুলাই) সকালে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের একটি সুইচ খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ব্যাক্তির নাম মোঃ আঃ করিম (২৫)। সে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের মান্নান নগর গ্রামের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মোঃ বেলালের ছেলে। সে ভাড়ায় মোটরসাইকেল চালক। এসময় তার গলায় গামছা প্যাঁচানো ছিলো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে স্থানীয় মাদরাসার শিক্ষার্থীরা মাদরাসায় যাওয়ার পথে সুইচ খালে এক যুবকের লাশ ভাসতে দেখে। পরে তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জয়নাল আবেদীন বলেন, ধারণা করা হচ্ছে, রোববার রাতের কোন এক সময় করিমকে হত্যা করে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল ছিনিয়ে নেয়। এরপর গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালে ফেলে দেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত চলছে।

ট্যাগস :

সুবর্ণচরে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩