ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আ’লীগের শান্তি সমাবেশে ২৮০ গাড়ি নিয়ে যোগ দিচ্ছেন জাহাঙ্গীর

Astha DESK
  • আপডেট সময় : ০২:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

আ’লীগের শান্তি সমাবেশে ২৮০ গাড়ি নিয়ে যোগ দিচ্ছেন জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশ’ আজ। দলীয় নির্দেশনা পেয়েই এ সমাবেশে ২৮০ গাড়ি নিয়ে রাজধানী ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

বুধবার (১২ জুলাই) সকালে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের নির্দেশ পেয়ে শান্তি সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছি। সমাবেশে যাওয়ার জন্য ইতোমধ্যে ২৮০ গাড়ি প্রস্তুত করা হয়েছে। ৫০০ গাড়ি নিয়ে সমাবেশে যোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে পর্যাপ্ত গাড়ি পাওয়া যাচ্ছে না।

এদিকে ঢাকায় শান্তি সমাবেশে মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের নেতৃত্বে গাজীপুর থেকে দলের নেতাকর্মীরাও ঢাকার সমাবেশে যোগ দেবেন। এ বিষয়ে আজমত উল্লাহ বলেন, গাজীপুর মহানগর থেকে প্রায় ১০ হাজার দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকায় যাবো।

আজ বুধবার বিকেলে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এ শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ট্যাগস :

আ’লীগের শান্তি সমাবেশে ২৮০ গাড়ি নিয়ে যোগ দিচ্ছেন জাহাঙ্গীর

আপডেট সময় : ০২:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩