ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে যুবক খুন

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • / ১০৬১ বার পড়া হয়েছে

কুমিল্লায় অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে যুবক খুন

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে মাসুম সরকার (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত মাসুম সরকার উপজেলার কামাল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম মামুনের বড় ভাই ও কামাল্লা গ্রামের আবু মিয়ার ছেলে।

আজ রোববার (৩০জুলাই) বিকেলে উপজেলার কামাল্লা মদিনাতুল উলুম মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই মাহাবুবুল আলম মামুন জানান, প্রতিবেশী মৃত. ছিদ্দিকুর রহমানের ছেলে জহির, আমির হোসেন, জামির হোসেন ও টিটু মিয়া আমাদের গ্রামে ড্রেজার ব্যবসা করতো। ওই ড্রেজার ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আমার বড় ভাই মাসুম সরকারের সাথে বিরোধ চলে আসছিল।
তারই জের ধরে গত শনিবার ২৯ জুলাই আমার বড় ভাই মাসুম সরকারের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে সিদ্দিকুর রহমানের ছেলেরা। পরে এ বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করা হয়।

অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও কামাল্লা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করে। রোববার বিকেলে পুনরায় মাসুম ভাইয়ের ড্রেজারের পাইপ ভেঙে ফেলে তারা। অভিযুক্তরা কামাল্লা মাদ্রাসা মাঠে ফুটবল খেলা দেখতে এসেছে জানতে পেরে মাসুম ভাই সেখানে গিয়ে তাদের কাছে পাইপ ভাঙ্গার কারণ জানতে চায়। এ সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাসুম ভাইয়ের উপর হামলা চালায় তারা। এক পর্যায়ে তাদের হাতে থাকা ছুরি দিয়ে মাসুম ভাইয়ের পেছনে আঘাত করলে তিনি মুহূর্তে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় তাকে সেখান থেকে উদ্ধার করে মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আজিজুল বারী ইবনে জলিল বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরনের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে।

ট্যাগস :

কুমিল্লায় অবৈধ ড্রেজার ব্যবসার আধিপত্যের জেরে যুবক খুন

আপডেট সময় : ১২:৩১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩