ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য পাচার কালে রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ Logo রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু Logo আওয়ামী লীগের পতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন:-স্বরাষ্ট্রমন্ত্রী Logo ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগে কলকাটি নাড়ছে ইরান! Logo দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সেনাবাহিনী মোতায়েন Logo আ. লীগের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সহ-সভাপতিসহ ৪শ জনের নামে মামলা Logo গাইবান্ধায় শিবির নেতাকে হত্যা: অভিযুক্তকে বহিষ্কার Logo রাজধানীতে সমাবেশের ডাক ১১ দলীয় জোটের Logo সিংগাইয়ে নিখোঁজ ৬ দিন পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না

Astha DESK
  • আপডেট সময় : ০৮:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩
  • / ১০৬৩ বার পড়া হয়েছে

তৃণমূলসভায় কাদের
শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না

স্টাফ রিপোর্টারঃ

যত বাধা আসুক, ষড়যন্ত্র আসুক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। তিনি মাথা নত করতে জানেন না। এই দুর্দিন, দুঃসময় কেটে যাবে। বাংলাদেশ আবারও শেখ হাসিনার নেতৃত্বে মাথা উঁচু করে দাঁড়াবে। আজ রবিবার (৬ আগস্ট) সকালে গণভবনে তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের বর্ধিত সভায় এসব কথা বলেন।

তৃণমূলের নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, এ কথা স্বীকার করতেই হবে, কিছু দুঃখ-কষ্ট আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি আছে। কিন্তু এগুলো আমাদের সৃষ্টি নয়, আমরা শাস্তি পাচ্ছি কারণ বড় বড় দেশগুলো এসব সংকট, দুর্ভোগ ডেকে এনেছে। শেখ হাসিনার মত নেতা আছেন বলেই আমরা এ পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছি। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

নেতা কর্মীদের অভয় দিয়ে ওবায়দুল কাদের বলেন, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোন কারণ নেই। আমাদের লোক অনেক বেশি। বাংলাদেশের সর্বশেষ জনমত জরিপে এখনো ৭০ শতাংশ মানুষ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে সমর্থন করে। আগামী নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রিয় ভাই ও বোনেরা, আমরা এখন এক সংকট সংকুল দুর্গম পথের যাত্রী। আবারও ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে, আবারও আমাদের প্রিয় মাতৃভূমির জন্মকালের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। আবারও আমাদের পতাকা হুমকির মুখে। তিনি বলেন, শপথ নিন, বঙ্গবন্ধুর বাংলাদেশ ও আমাদের পতাকা পাকিস্তানের বন্ধুদের হাতে আমরা তুলে দেব না। শেখ হাসিনা আমাদের আস্থার বিশ্বাসযোগ্য ঠিকানা। শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাব, আগামী নির্বাচনেও বিজয়ের বন্দরে পৌঁছাবো। যতকিছুই করুক, সকল ষড়যন্ত্র প্রতিহত করে বিজয়ের বন্দরে আমরা পৌঁছাবো।

ট্যাগস :

শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না

আপডেট সময় : ০৮:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩