ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo মান্দায় মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo অপরাধমুক্ত ফুলবাড়িয়া গড়তে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন-নবাগত ওসি Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী Logo সিভিল প্রশাসনের সঙ্গে কাজ করবে সেনাবাহিনী: উপদেষ্টা Logo বাণিজ্য চুক্তির অগ্রগতিতে আজ ঢাকায় আসছেন ব্রেন্ডান লিঞ্চ Logo সরকারি কর্মকর্তাদের জন্য অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা জরুরি Logo সরকারি চাকরি জন্য স্ত্রীর চাঁপ: অভিমানের স্বামীর আত্মহত্যা Logo অগ্রণী ব্যাংকের ১ হাজার কোটি সাত্তার গ্রুপের পকেটে Logo শক্তি প্রয়োগ করে নৌ অবরোধ ভাঙ্গার প্রস্তুতি নিচ্ছে তেহরান Logo আতঙ্কে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল

নিরাপত্তার আশ্বাসে মার্কিন দূতাবাস ছাড়লেন এমরান

Astha DESK
  • আপডেট সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

নিরাপত্তার আশ্বাসে মার্কিন দূতাবাস ছাড়লেন এমরান। সন্ধ্যা পৌনে ৮টার দিকে একটি ধূসর গাড়িতে করে দূতাবাসের পেছনের গেট দিয়ে সপরিবারে বেরিয়ে যান এমরান আহম্মদ ভূঁইয়া।

স্টাফ রিপোর্টারঃ

সাড়ে তিন ঘণ্টা অবস্থানের পর মার্কিন দূতাবাস ছেড়েছেন সদ্য সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে এমরান তাঁর স্ত্রী ও তিন মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ব্যক্তিগত গাড়িতে দূতাবাস থেকে বাসার উদ্দেশে বের হন।

এমরান সাংবাদিকদের জানান, আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্যের পর তাঁর মনে হয়েছিল তাঁকে গ্রেপ্তার করা হতে পারে। এ জন্য তিনি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন।

দূতাবাস থেকে বাড়ি ফেরার পর এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, ‘বিকেলে দূতাবাসে যাওয়ার পর সরকারের সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা আমার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেছেন। দূতাবাস থেকে ফেরার পথে আমার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্যও পাঠানো হয়েছে। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার পর বাসায় চলে এসেছি।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোঃ শহিদুল্লাহ বলেন, তিনি বাসার উদ্দেশে গুলশানের মার্কিন দূতাবাস ছেড়েছেন বলে জেনেছি। নিরাপত্তা কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ বিকেল ৪টার একটু আগে এমরান আহম্মদ ভূঁইয়া দূতাবাসে পৌঁছান। তিনি লালমাটিয়া ‘সি’ ব্লকের তাঁর বাসার উদ্দেশে চলে গেছেন। এর আগে বিকেল ৪টা থেকে সপরিবারে রাজনৈতিক আশ্রয় চেয়ে মার্কিন দূতাবাসে অবস্থান নিয়েছিলেন।

দ্য ডেইলি স্টারকে দেওয়া বার্তায় এমরান আহম্মদ ভূঁইয়া বলেন, আমি মার্কিন দূতাবাসে আজকে পুরো পরিবারসহ আশ্রয়ের জন্য বসে আছি। বাইরে পুলিশ। আজকে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমার ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গত চার-পাঁচ দিন যাবৎ অনবরত হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এই সরকার ভালোবাসার প্রতিদান দেয় জেল দিয়ে। আমার আমেরিকার কোনো ভিসা নেই। স্রেফ তিনটা ব্যাগে এক কাপড়ে আমার তিন মেয়েসহ কোনোক্রমে বাসা থেকে বের হয়ে এখানে বসে আছি। দোয়া করবেন আমাদের জন্য।

ট্যাগস :

নিরাপত্তার আশ্বাসে মার্কিন দূতাবাস ছাড়লেন এমরান

আপডেট সময় : ১১:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩