ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কালাইয়ে পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

কালাইয়ে পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক

মোঃ জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে কালাই উপজেলায় পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে সোমবার বিকেলে উপজেলার নয়াপাড়া ও হাতিয়র থেকে পৃথকভাবে তাদের আটক করা হয়। এ বিষয়টা নিশ্চিত করেছেন কালাই থানার ওসি ওয়াসিম আল বারী।

আটককৃতরা হলেন, উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের মৃত সায়ের আলীর ছেলে শাহজাহান আলী (৩৫) ও একই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দূর্গাপাড়া) গ্রামের আলী আনছারের ছেলে নূর মোহাম্মদ (৩১) বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার উদয়পুর ইউপির নয়াপাড়া গ্রামের পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছেন শাহজাহান আলী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ানোর সময় তাকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশী করে শার্টের পকেটে সাদা পলিথিনে মোড়ানো বারো পাতায় একশত বিশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। যার বর্তমান মূল্য ধরা হয়েছে চব্বিশ হাজার টাকা। এদিকে, একই দিনের বিকেল ৩টার দিকে জেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দূর্গাপাড়া) গ্রামে পাকা রাস্তার উপররে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছেন নূর মোহাম্মদ। এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টাকালে আটক করে পুলিশ। এসময় দেহ তল্লাশী করে তার লুঙ্গির কোচে কালো পলিথিনে মোড়ানো তিন পাতায় ত্রিশ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করে পুলিশ। যার বর্তমান মূল্য ধরা হয়েছে ছয় হাজার টাকা। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন বলে জানিয়েছেন পুলিশ। তবে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কালাই থানার ওসি ওয়াসিম আল বারী বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন তারা। গোপন সংবাদের ভিক্তিতে আসামীদের আটক করে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

কালাইয়ে পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩