ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন আটক

কুমিল্লা প্রতিনিধিঃ

মাদক, সন্ত্রাস, অস্ত্র চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার এক সহযোগিকে এক হাজার ইয়াবা বড়িসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গতকাল সোমবার (১১ সেপ্টেম্বর) রাত থেকে মঙ্গরবার ভোর পর্যন্ত জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তুষ্টলাল বিশ্বাস এর নেতৃত্বে কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নাজির অটোরিক্সা গ্যারেজের সামনের সড়ক থেকে নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে একাধিক মামলার আসামী মোঃ মামুন মিয়া (৩৮) ও তার সহযোগি জগন্নাথপুরের ঝাকুনীপাড়া এলাকার মৃত হারুন মিয়ার ছেলে মোঃ জসিমকে (৩৬) আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেস বড়ুয়া বলেন, মামুনের নামে থানায় একাধিক মামলা রয়েছে। ইয়াবাসহ আটক ঘটনায় থানায় মামলা হয়েছে।

ট্যাগস :

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন আটক

আপডেট সময় : ০৯:২২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩