ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

বিশ্বকাপের দল পেয়ে গেছি: সাকিব

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৩:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৬৯ বার পড়া হয়েছে

এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে জয় পাওয়া ম্যাচ থেকে বিশ্বকাপের দারুণ রসদ খুঁজে পাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশ অধিনায়ক বললেন, বিশ্বকাপের জন্য সঠিক সমন্বয়ের দল পেয়ে গেছেন তিনি।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শুক্রবার শেষ ওভারে গড়ানো ম্যাচে ভারতকে ৬ রানে হারায় বাংলাদেশ। ৮০ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচের নায়ক সাকিব নিজেই। ম্যাচসেরার পুরস্কার নিতে এসে তিনি বলেন, “আমি মনে করি, বিশ্বকাপের জন্য খুব ভালো একটি দল পেয়েছি আমরা।”

শেষ ম্যাচে জয় পেলেও কার্যত এশিয়া কপে ব্যর্থই হয়েছে সাকিবের দল। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে জয় মিলিয়ে আসরে দুটি জয় পেয়েছে সাকিব বাহিনী। আশানূরূপ ফল না পাওয়ার কারণও ভ্যর্থা করলেন সাকিব, “অনেক চোট ছিল। খেলোয়াড়দের আসা এবং ছিটকে যাওয়া এশিয়া কাপে আমাদের খুব একটা সাহায্য করেনি।”

এই ম্যাচে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আনুষ্ঠানিকতার ম্যাচ হওয়ায় যারা আগে খেলেননি তাদের সুযোগ দেওয়ার কথা বলেন সাকিব। প্রসংশা করেছেন মেহেদি হাসান, তানজিম হাসানদের।

“যারা খুব বেশি খেলেনি, আমরা এ ম্যাচে তাদের সুযোগ দিয়েছি। আমরা ভেবেছিলাম, স্পিনাররা ভূমিকা রাখতে পারে। ভাগ্য ভালো যে তারা পেরেছে।”

“মেহেদী যখন বোলিংয়ে এসেছে, তখন বল করা সহজ ছিল না। শেষ দিকে ও টানা ৫ ওভার বল করেছে। সাকিবকেও (তানজিম) কৃতিত্ব দিতে হবে।”

ট্যাগস :

বিশ্বকাপের দল পেয়ে গেছি: সাকিব

আপডেট সময় : ০৩:২৭:২৮ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩