ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

পাঁচবিবিতে রাতে নিখোঁজ, সকালে মিলল লাশ

Astha DESK
  • আপডেট সময় : ০৫:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৯৪ বার পড়া হয়েছে

পাঁচবিবিতে রাতে নিখোঁজ, সকালে মিলল লাশ

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে নিজ বাড়ীর আধা কিলোমিটার পশ্চিমে উচাই ঝিনাইগাড়ী নামক বিলের খাড়ী হতে ববিতা (১৫) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ ।
মঙ্গলবার সকালে উপজেলা আটাপুর ইউনিয়নের উচাই পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পাঁচবিবি থানা পুলিশ। নিহত কিশোরী ঐ গ্রামের মামুনুর রশিদের মেয়ে।

নিহত কিশোরীর বড় বোন মামুনী খাতুন জানান, সোমবার রাত ১০ টার দিকে ববিতাসহ তিন ভাই বোন ঘরে বসে টিভি দেখার এক পর্যায়ে ববিতা ঘুৃমানোর কথা বলে নিজ কক্ষে চলে যায়। এর ঘন্টা খানেক পর মামুনী খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আসার সময় ববিতার কক্ষে গিয়ে তাকে না পেয়ে খোঁজা খুঁজি করতে থাকে।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে বাড়ীর আধা কিঃমিঃ পশ্চিমে ঝিনাইগাড়ী খাড়িতে জেলেরা মাছ মারতে গিয়ে ববিতার মৃত দেহ খাড়ির পানিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এসময় লাশের গলায় ওড়নার গিট দিয়ে পেঁচানো ছিলো বলে জানা গেছে।

পাঁচবিবি থানার ওসি জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

ট্যাগস :

পাঁচবিবিতে রাতে নিখোঁজ, সকালে মিলল লাশ

আপডেট সময় : ০৫:০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩