ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ময়মনসিংহ রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা Logo দুই গ্রামবাসীর সংঘর্ষ নারী নিহত; আহত ৪০ Logo ফুলবাড়িয়ায় শিক্ষকের উপর হামলার প্রতিবাদ শিক্ষার্থীদের Logo কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আটক Logo ২০১৮ সালের যুবলীগ নেতা হত্যা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনা Logo আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া ছয় সমন্বয়ক মীর জাফর-মাসুদ কামাল Logo সুবর্ণচরে সাংবাদিকদের হত্যার হুমকি, থানায় জিডি Logo উত্তরের ৬ জেলার নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক Logo রাঙামাটিতে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু; বাবা-মা আটক Logo রিয়াদে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ

বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন সাকিব, দিলেন অবসরের বার্তাও

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
  • / ১১৪৭ বার পড়া হয়েছে

ক্রিটাঙ্গণে চলমান অস্থিতিশীল অবস্থার মাঝে এবার বিস্ফোরক এক ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের পর আর এক মুহূর্তের জন্যও দলের নেতৃত্বে থাকবেন না বলে জানিয়েছেন তিনি। জানিয়েছেন আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তার ভাবনাও।

তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপে অংশ নিতে বুধবার ভারতে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। এর আগের দিন টি-স্পোর্টসকে একটি সাক্ষাৎকার দেন সাকিব। যা প্রচার হয়েছে বুধবার রাতে ১১টার পর। সেখানে তামিম ও দলের বর্তমান অবস্থা নিয়ে অনেক কথাই বলেছেন সাকিব।

তামিম ওয়ানডে নেতৃত্ব ছাড়ার পর ওয়ানডের নেতৃত্বও নিতে হয় আগেই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্বে থাকা সাকিবকে। গুঞ্জন আছে, সাকিব নাকি শর্ত সাপেক্ষে ওয়ানডে অধিনায়কত্ব নিতে রাজি হয়েছেন।

এ নিয়ে প্রশ্ন করা হলে জবাবে সাকিব বলেন,’ একটা শর্তও দিইনি। কেউ যদি বলে আমি একটা শর্ত দিয়েছি যে আমি এটা চাই, এ রকম হলে ভালো হতো, কিন্তু কেউ বলতে পারবে না। একটা শর্তও না। যখন আমি এগুলো  নিউজে দেখেছি, শুধু হেসেছি।  কখনো বলিনি। এখনকার যে বাস্তব পরিস্থিতি আছে, আমি এই বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব করব। একদিন পরেও না।’

ট্যাগস :

বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়বেন সাকিব, দিলেন অবসরের বার্তাও

আপডেট সময় : ১০:২৬:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩