যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী আর নেই
- আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১০৫৭ বার পড়া হয়েছে
যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী আর নেই
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
যায়যায়দিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কক্সবাজারে যায়যায়দিনের প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে গিয়ে বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রবীণ সদস্য, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
কর্ম জিবণে তিনি, সমকাল পত্রিকা, যুগান্তরসহ অনেক পত্রিকার চট্রগ্রাম ব্যুরো প্রধান ছিলেন। এছাড়াও দৈনিক আজাদীর সাবেক চীফ রির্পোটার, আজাদীর সাবেক কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। তিনি একজন ধর্মপ্রাণ ও নামাজি সৎ সদালাপি গুণিজন ছিলেন। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
বিস্তারিত আসছে……।















