ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মাদকের স্বর্গরাজ্য রামগড়, জড়িয়ে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ১০৪৮ বার পড়া হয়েছে

মাদকের স্বর্গরাজ্য রামগড়, জড়িয়ে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

মাদকের স্বর্গ রাজ্যে পরিণত হয়েছে খাগড়াছড়ির সীমান্তবর্তী শহর রামগড়। হাত বাড়ালেই মিলছে মাদক। মাদকের এমন সহজলভ্যতায় স্কুল, কলেজগামী তরুণরাও আশঙ্কাজনক হারে মাদকের দিকে ঝুঁকছে।

গাঁজা থেকে শুরু করে ভারতীয় মদ, বাংলা মদ, ইয়াবা ও ফেনসিডিলসহ নানারকম মাদক ক্রয়-বিক্রয়ের কেন্দ্রস্থল এখন রামগড়।

অভিযোগ রয়েছে বর্ডার ক্রস করে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসব মাদক সংগ্রহ করে বিক্রি করে মাদক ব্যবসায়ীরা। এবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

চারদিনের ব্যবধানে রামগড় থানার দুইজন পুলিশ সদস্য ভারতীয় ফেনসিডিলসহ ধরা পড়েছে ডিবি পুলিশ ও জনতার হাতে। প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

ট্যাগস :

মাদকের স্বর্গরাজ্য রামগড়, জড়িয়ে পড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও

আপডেট সময় : ০১:৪৬:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩