ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হোসেনপুরে ড্রাম ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ১০৭১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা চারজন নিহত এবং তিনজন জন আহত হয়েছে।বৃহস্পতিবার (১৯ অক্টোবর) হোসেনপুর -কিশোরগঞ্জ সড়কের আদু মাস্টারের বাজারের পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকেলে হোসেনপুর থেকে যাত্রীবাহী একটি অটোরিক্সাকে বিপরীত দিক থেকে আসা বালু বহনকারী একটি ড্রাম ট্রাক চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হোসেনপুর ও কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অপর তিন জনের মৃত্যু হয়। নিহতের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের মো. মিজান মিয়া (২৬) ও কিশোরগঞ্জ সদর উপজেলার কামালিয়ারচর গ্রামের মোঃ আলম মিয়া (৫০)। নিহত অন্য দুই জন ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান টিটু দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন ঘটনার পর পরই ঘাতক ট্রাকের চালকে আটক করেছে পুলিশ

ট্যাগস :

হোসেনপুরে ড্রাম ট্রাক চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩