ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ইরান যুদ্ধে যোগ দিতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধ জাহাজ Logo ছয় দিন সাগরে ভেসে মারা গেলেন ২১ বাংলাদেশি Logo বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান Logo ইয়াজউদ্দিনকে হত্যার পরিকল্পনা ছিলো! Logo এক মিসাইল দিয়েই ইসরায়েলের ১১ জায়গায় আঘাত হানলো ইরান Logo সংবাদ সম্মেলন করে পদ ছাড়লেন আ.লীগের সাধারণ সম্পাদক Logo আইনজীবী হত্যার দায় চিন্ময়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে: ফরহাদ মজহার Logo ফুলতলায় অস্ত্র ও ৯ গুলিসহ দুই যুবক আটক Logo জমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু Logo এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়, আগের ঐতিহ্যমণ্ডিত ফিরে পেতে সিদ্ধান্ত নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লালমনিরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

Astha DESK
  • আপডেট সময় : ১২:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
  • / ১০৮২ বার পড়া হয়েছে

সকাল-সন্ধ্যা হরতাল লালমনিরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা।

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াত ও গনঅধিকার পরিষদসহ কয়েকটি দলের ডাকে সকাল-সন্ধ্যা হরতালে লালমনিরহাট থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।
এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে সাধারণ যাত্রীদের পায়ে হেঁটে এবং অটোরিকশা করে যেতে দেখা গেছে।

আজ রোববার (২৯ অক্টোবর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা কিছু দূরপাল্লার বাস লালমনিরহাট ও বুড়িমারীতে প্রবেশ করলেও লালমনিরহাট শহর থেকে কোনো বাস ছেড়ে যায়নি। একই সঙ্গে বন্ধ রয়েছে আন্তঃজেলা বাস চলাচল। তবে ভোর ৬টায় বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন সকাল ৯টায় লালমনিরহাট রেলস্টেশনে পৌঁছেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাট মিশন মোড়, সদর উপজেলার মহেন্দ্রনগর, বড়বাড়ি ও আদিতমারী উপজেলার সাপটিবাড়ি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মুখোমুখি অবস্থান। এসময় দোকানপাট বন্ধ দেখা যায়। ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক থাকলেও অন্যদিনের তুলনায় মহাসড়কগুলোতে কম যানবাহন দেখা গেছে।

হরতালকারীরা লালমনিরহাট শহরের সেনামৈত্রী মার্কেটের পাশে সড়কে পিকেটিং করার চেষ্টা করে এতেও পুলিশ আসলে তারা পালিয়ে যায়।

ট্যাগস :

লালমনিরহাটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

আপডেট সময় : ১২:২৮:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩