ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় ককটেল-পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় আটক-২

Astha DESK
  • আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ককটেল-পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় আটক-২

গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার ফুলছড়িতে মাদরাসার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় যুবদলের দুই কর্মীকে আটক করেছে ফুলছড়ি থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের একাডেমি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, ফুলছড়ি উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য সাব্বির হোসেন ইলিয়াস। অপরজন ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তুলন বিশ্বাস।

এর আগে বুধবার রাত ১১ টার দিকে স্থানীয়দের উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠ থেকে বিস্ফোরক জাতীয় দ্রব্য ৮টি ককটেল, ৬ টি পেট্রোল বোমা ও বেশ কিছু বাঁশের লাঠিসহ ভাঙ্গা ইটের টুকরো উদ্ধার করে পুলিশ।

এঘটনায় বৃহস্পতিবার বিকেলে ১৭ জন নামীয় এবং অজ্ঞাত ২০ হতে ২৫ জনকে আসামি করে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে ফুলছড়ি থানায় একটি মামলা করে পুলিশ।

আটকের বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে ফুলছড়ি থানার ওসি রজব আলী বলেন, নাশকতার উদ্দেশ্যে কঞ্চিপাড়া ইউনিয়নের খবিরিয়া আলিম মাদ্রাসার মাঠে ৮ টি ককটেল ৬টি পেট্রোল বোমা ও বেশ কিছু লাঠি ও ভাঙ্গা ইটের টুকরো মজুদ করা হয়েছিল। কিন্তু তার আগেই সেসব পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় একটি মামলা দয়ের হয়েছে। মামলায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

ট্যাগস :

গাইবান্ধায় ককটেল-পেট্রোল বোমা উদ্ধারের ঘটনায় আটক-২

আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩