ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ধামইরহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

ধামইরহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে ২০২৩-২৪ অর্থ বছরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (৫ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ হাজার ৭ শত ৩৩ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী, চিনাবাদাম, সূর্যমুখি, মুগ ও শীতকালীন পেয়াজের বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার প্রমুখ।

প্রনোদনার তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের ১বিঘা জমি চাষাবাদের জন্য বীজ, সার সহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে বলে কৃষি অফিস জানান।

ট্যাগস :

ধামইরহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ০৬:২৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩