ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার যে ১০ প্রার্থী

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির প্রার্থীরা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে এসে ভোটের মাঠ থেকে একে একে সরে দাঁড়াচ্ছেন। এ পর্যন্ত দলটির মোট ১০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে গেছেন। এর মধ্যে মঙ্গলবারই দলটির পাঁচজন প্রার্থী নির্বাচনে না থাকার ঘোষণা দেন।

মঙ্গলবার যেসব প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন তারা হলেন- টাঙ্গাইল-৭, দিনাজপুর-২ , গাজীপুর-৪ , চুয়াডাঙ্গা-১  ও সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী।

এর আগের দিন সোমবার হবিগঞ্জ-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নির্বাচন না করার ঘোষণা দেন।

তার আগে গত ৩১ ডিসেম্বর বরিশাল-২, বরিশাল-৫, বরগুনা-১  ও গাজীপুর- ১ আসনের জাপা প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

নির্বাচন সুষ্ঠু হবে না, লেভেল প্লেয়িং ফিল্ড নেই, দলের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হচ্ছে না কিংবা কোনো দিকনির্দেশনা দেওয়া হচ্ছে না, প্রার্থীদের দল থেকে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তার কোনো বাস্তবায়ন নেই- এ রকম বিভিন্ন অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তারা।

ট্যাগস :

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার যে ১০ প্রার্থী

আপডেট সময় : ১১:৫১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪