ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে- এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

Habibur Rahman Monna
  • আপডেট সময় : ০২:১৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ১০৫২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি,কুমিল্লা।। 

‘স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা জনগণের সবচেয়ে কাছাকাছি থাকার ফলে মানুষের সমস্যাগুলো তারা সবচেয়ে ভালোভাবে জানার সুযোগ পান। সেই সমস্যা সমাধানে তারা আন্তরিক হলে অনেক উন্নয়ন স্থানীয় পর্যায়েই সম্ভব। তাই সরকারের এই শাসনামলে জনপ্রতিনিধিদের অধিকতর ক্ষমতায়ন করে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা হবে। তবে সেই সাথে অনিয়ম করলে জনপ্রতিনিধিদের যথোপযুক্ত জবাবদিহিতার আওতায় আনা হবে।

গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার পোমগাঁও গ্রামের নিজ বাড়িতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন।

মো. তাজুল ইসলাম এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করায় ধন্যবাদ জানিয়ে বলেন, লাকসাম মনোহরগঞ্জের রাস্তাঘাট, স্কুল-কলেজসহ অসংখ্য অবকাঠামগত উন্নয়ন সম্ভব হয়েছে নৌকা প্রতীকে ভোট দেওয়ার ফলে। ভবিষ্যতেও লাকসাম মনোহরগঞ্জবাসীর আকাঙ্ক্ষা নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে যেন পূরণ করতে পারেন সেই দোয়া চান তিনি।

স্থানীয় সরকার মন্ত্রী এ সময় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশি ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, নির্বাচন বানচাল করার জন্য অনেক প্রচেষ্টা হয়েছে।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে। তিনি উল্লেখ করেন একটি স্থিতিশীল সরকার ব্যবস্থা থাকায় দেশের মানুষ এর সুফল ভোগ করছে।

মন্ত্রী লাকসাম মনোহরগঞ্জের উন্নয়নে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে সবার সাথে আলোচনা করে প্রকল্প নেওয়া হবে বলেও জানান। এ আসনের মানুষ যাতে সুশাসন ও ন্যায়বিচার পায় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এক্ষেত্রে কোন অনিয়ম সহ্য করা হবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। টানা দ্বিতীয়বার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মত বৃহৎ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী করে প্রধানমন্ত্রী যে আস্থা রেখেছেন তা যেন অক্ষুন্ন রাখতে পারেন সেজন্য এলাকাবাসীর কাছে দোয়া চান তিনি।

মতবিনিময় সভার শেষে টানা দ্বিতীয়বার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হওয়ায় মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ এবং স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন মন্ত্রী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার আবদুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জাকির হোসেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন,কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো.শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন প্রমুখ।

দৈনিক আস্থা /মুন্না 

ট্যাগস :

জনগণ সকল ষড়যন্ত্র রুখে দিয়েছে- এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

আপডেট সময় : ০২:১৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪