ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দীঘিনালায় তলিয়ে গেলো বিদ্যুৎ উপকেন্দ্র, বিদ্যুৎ সরবরাহ বন্ধ Logo আইনজীবীদের মত সাংবাদিকদেরও নিবন্ধনে আনার প্রস্তাব সরকারের Logo চাঁদপুরে যুব মহিলালীগ নেত্রী আটক Logo শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী Logo কক্সবাজারে পাহাড়ের মাটিচাপা পড়ে ৪ মাদ্রাসার শিক্ষার্থী নিহত  Logo জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি আরিন খান Logo ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, দিনাজপুরে এনসিপির ৫ নেতা আটক Logo ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী Logo বাংলাদেশ-ভিয়েতনাম সম্পর্ক আরও গভীর হবে Logo জাতিসংঘের বাংলাদেশ মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি হচ্ছেন ওয়াহিদুজ্জামান

পানছড়িতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • / ১১১৯ বার পড়া হয়েছে

পানছড়িতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ

খাগড়াছড়ি জেলার পানছড়িতে গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। গতকাল বুধবার (৩১ জানুয়ারি) রাত দশটার দিকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম অদ্যুৎ চাকমা (৩২)। সে অদ্যুৎ চাকমা পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউপির মধুমঙ্গলপাড়া গ্রামের পুস্পধন চাকমার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বুধবার (৩১ জানুয়ারি) রাত দশটার দিকে পানছড়ি থানার এসআই মোহাম্মদ ইউছুফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা হাসপাতাল সংলগ্ন কলোনীপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

জানা যায়, অভিনব কায়দায় একটি নীল রঙের প্লাস্টিকের কন্টেইনারের তলা কেটে ড্রামের ভিতরে সু-কৌশলে পাচারের উদ্দেশ্যে চারটি গাঁজার প্যাকেট ভিতরে রেখে সুকৌশলে আবার ড্রামের তলা বন্ধ করে দেয়। গোপন সংবাদের খবরে পানছড়ি বাজারের জিরো পয়েন্ট নামক স্থানে অবস্থান নেয় পানছড়ি থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অদ্যুৎ চাকমা ভিন্নপথে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে নীল রঙের কন্টেইনারসহ আটক করে। পরে ড্রামের তলদেশ খুলে পলিথিনে মোড়ানো এক কেজি ওজনের চারটি প্যাকেট থেকে চার কেজি গাঁজা বের বরে।

পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা হয়েছে।

ট্যাগস :

পানছড়িতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪