ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

শিক্ষাপ্রতিষ্ঠান ‘শনিবার বন্ধ’ থাকার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পর-শিক্ষামন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
  • / ১১১৩ বার পড়া হয়েছে

শিক্ষাপ্রতিষ্ঠান ‘শনিবার বন্ধ’ থাকার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পর-শিক্ষামন্ত্রী

আস্থা ডেস্কঃ

শিক্ষামন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী নওফেল বলেছেন, মাধ্যমিক বিদ্যালয় শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত পবিত্র ঈদুল আজহার পর নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ আয়োজিত কর্মসূচিতে তিনি এ কথা জানান।

গত পবিত্র ঈদুল ফিতরের পর তীব্র তাপপ্রবাহের কারণে বেশ কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। পরে শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও শিক্ষা মন্ত্রণালয় শনিবারেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন:
আনার হত্যার খবরে ‘কান্নায় ভেঙে পড়া’ সেই ব্যক্তিরাই এখন আসামি!

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ঈদুল আজহার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শনিবার খোলা বা বন্ধ রাখার বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব। এখন পর্যন্ত শনিবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। আমরা চেষ্টা করছি, শনিবার যে বন্ধ পূর্বে ছিল, সেটা যাতে করে বলবৎ রাখতে পারি। ইতিমধ্যে আমরা (শিক্ষাবর্ষের) ক্যালেন্ডারের হিসাব নিয়েছি।

তিনি আরও বলেন, আমাদের বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এইচএসসি পরীক্ষা কেন্দ্র নির্বাচিত হয়েছে, প্রায় চারশর মতো। সেখানে কিন্তু সংযুক্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো শনিবার খোলা রাখতে হতে পারে। আবার সিলেট অঞ্চলে বন্যার কারণে যেসব প্রতিষ্ঠান বন্ধ ছিল, সেগুলোতেও বিশেষভাবে খোলা রাখার বিধান রেখে দেশের অন্যান্য জায়গায় পূর্বের মতো বহাল হাল রাখতে পারি, তার ওয়ার্ক-আউট করা হচ্ছে। আমরা ঈদুল আজহার পর সুনির্দিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে সবাইকে অবগত করব। তবে এ মুহূর্তে যেটা মনে হচ্ছে, বন্ধ রাখাটা (শনিবার) সম্ভব হবে।

ট্যাগস :

শিক্ষাপ্রতিষ্ঠান ‘শনিবার বন্ধ’ থাকার বিষয়ে সিদ্ধান্ত ঈদের পর-শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪