শিরোনাম:
মধ্যনগরে পলাতক আসামি আটক
Astha DESK
- আপডেট সময় : ১১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১০৮৫ বার পড়া হয়েছে
মধ্যনগরে পলাতক আসামি আটক
স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগরে বিশেষ অভিযান চালিয়ে দুলাল মিয়া (৩৬) নামে এক পলাতক আসামিকে আটক করেছে পুলিশ।
আটককৃত আসামি মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের মৃত আলকাছ মিয়ার ছেলে।
মধ্যনগর থানার ওসি এমরান হোসেন থানার প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) এস আই পান্না লাল দেবের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর এলাকা থেকে পলাতক আসামি দুলালকে আটক করা হয়।
মধ্যনগর থানার ওসি এমরান হোসেনের বরাতে জানা যায়, মধ্যনগর থানার মামলা নং-০৫, তারিখ-১৩/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৫৪/৫০৬ পেনাল কোড এর এজাহার নামীয় পলাতক আসামী দুলালকে আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।
























