ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কটিয়াদিতে মিনি ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন চালকের মৃত্যু

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • / ১১১৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদিতে মিনি ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় মাইক্রোবাস চালক রাকিব (২২) এর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫জুন) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

নিহত রাকিব কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের আজাহাটি এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে কটিয়াদি উপজেলার আচমিতা মধ্যপাড়া এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের মাইক্রোবাস ও একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । এতে মাইক্রোবাসের চালক রাকিবসহ কয়েকজন আহত হয়। পরে স্থানীয়রা রাকিবকে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় রাকিব ইন্তেকাল করেন।

ট্যাগস :

কটিয়াদিতে মিনি ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসাধীন চালকের মৃত্যু

আপডেট সময় : ১২:৩৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪