ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

বইয়ের কিছু লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না-তারেক রহমান

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ১০৮৬ বার পড়া হয়েছে

বইয়ের কিছু লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না-তারেক রহমান

আস্থা ডেস্কঃ

শুধু বইয়ের কতগুলো লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না। জনগণের ভাগ্যের ভালো পরিবর্তন হলেই তবে তা সংস্কার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, তাই দেশে চলছে রাজনৈতিক ক্রান্তিকাল।

বিএনপিই প্রথম সংস্কার প্রস্তাব দিয়েছে দাবি করে তিনি বলেন, আজ অনেক ব্যক্তি সংস্কারের কথা বলছেন, তবে সবার আগে সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছিল। ঘোষিত ৩১ দফা সংস্কারের রূপরেখা বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

রাজনীতিতে তরিকুল ইসলামের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, এমন একজন মানুষ হারিয়েছেন বলেই হয়তো আজ আরও ভালো পরামর্শ থেকে বঞ্চিত হয়েছেন। দেশ ও রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত এ চেয়ারম্যান।

ট্যাগস :

বইয়ের কিছু লাইন পরিবর্তন করলেই সংস্কার হবে না-তারেক রহমান

আপডেট সময় : ০৬:৫৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪