ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

ছাত্রদের নতুন দলকে ঢাকা কেন্দ্রীক উল্লেখ করে দুই সমন্বয়কের পদত্যাগ

Astha DESK
  • আপডেট সময় : ০৯:০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১১২০ বার পড়া হয়েছে

ছাত্রদের নতুন দলকে ঢাকা কেন্দ্রীক উল্লেখ করে দুই সমন্বয়কের পদত্যাগ

স্টাফ রিপোর্টারঃ

ছাত্রদের নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ- এর মধ্যে ঢাকা ও ঢাবিকেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাব লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সংগঠনটি থেকে পদপত্যাগ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে পদ পাওয়া দুইজন সমন্বয়ক। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) নিজ নিজ ফেসবুক পোস্টে এ কথা জানান তারা।

পদত্যাগ করা দুইজন হলো, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক মেহেদী সজীব ও যুগ্ম-সদস্য সচিব সালাউদ্দিন আম্মার।

ফেসবুক পোস্টে মেহেদী সজীব লিখেছেন, ‘আজ ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ এর কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আমার নাম বলা হয়েছে। গতকাল রাতেও এ নিয়ে আমি আমার স্ট্যান্ড ক্লিয়ার করেছি। এখনও বলছি। নতুন বন্দোবস্তের নামে ঢাকা ও ঢাবিকেন্দ্রিক নয়া ফ্যাসিবাদী মনোভাবের যে উত্থান লক্ষ্য করা যাচ্ছে, তার প্রতিবাদেই আমি এই প্লাটফর্মে থাকতে রাজি না।

কেন্দ্র থেকে অন্য একটি মাধ্যমে আমার সাথে কয়েকবার যোগাযোগ করা হয়েছিলো। তবে তারা কেউ সরাসরি আমার সাথে যোগাযোগ করারও প্রয়োজন মনে করেনি। যে মাধ্যমে আমার সাথে যোগাযোগ করেছিলো, গতকাল রাতে সেই মাধ্যমকে আমি সাফ জানিয়ে দেই, আমি এই ছাত্র সংগঠনে থাকছি না। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্টেইকদেরকে বিপ্লব পরবর্তী সময় থেকে যেভাবে বিভাজন করা হয়েছে সেই বিভাজনের রাজনীতিতে আমার পক্ষে থাকা সম্ভব নয়।’

তিনি আরও লিখেছেন, ‘তবুও আজ সংবাদ সম্মেলনে আমাকে কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। আমার ইচ্ছা ব্যতীত এই দলে আমাকে সম্পৃক্ত করার জন্য নিন্দা জানাচ্ছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যই আমি আজ মেহেদী সজীব হিসেবে গড়ে উঠতে পেরেছি। কিন্তু শত চেষ্টা করেও নয়া বন্দোবস্তের নাম নেওয়া কর্তাব্যক্তিদের কাছ থেকে আমাদের মৌলিক কিছু দাবিও পূরণ করতে পারি নাই। পিএসসি- ইউজিসিসহ নানান জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়কে সাইড করে রাখার প্রবণতা এখনো লক্ষ্য করছি।’

আমার স্পষ্ট বার্তা হলো, ‘ঢাকা ও ঢাবি কেন্দ্রিক ফ্যাসিবাদী মনোভাব থেকে যতদিন না এই দলের অংশীজনরা বেরিয়ে আসতে পারবে, বিকেন্দ্রীকরণের দিকে মনোনিবেশ করবে, ততদিন অবধি আমি তাদের সাথে কোনো ধরনের রাজনৈতিক বোঝাপড়ায় যাবো না। আর তাই আমি উক্ত পদ থেকে পদত্যাগ করলাম। এ বিষয়ে বিস্তারিত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পরিবহন চত্বরে সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাইকে অবগত করবো।’

আরেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার লিখেছেন, ‘আমাদের স্ট্যান্ড আমরা গতকাল রাতেই ক্লিয়ার করেছিলাম। আমাদের কাছে শিক্ষার্থীদের পালসটা বেশী গুরুত্বপূর্ণ। রাবি শিক্ষার্থীরা চাচ্ছেনা এই ঢাবি আধিপত্যবাদের পক্ষে থাকতে। তাই আমরাও চাচ্ছি না। আগামীকাল প্রেস ব্রিফিংয়ে ইনশাআল্লাহ বিস্তারিত জানিয়ে দিবো।’

প্রসঙ্গত, বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে নানা নাটকীয়তার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে ছাত্রদের নতুন দল গণতান্ত্রিক ছাত্র সংসদ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। এতে দেশের স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোসহ বেসরকারি বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত পাওয়া যায়। একই সাথে প্রথমবারের মতো কোনো ছাত্র সংগঠনে উল্লেখযোগ্য সংখ্যক নারীদেরকে দেখা যায় কমিটিতে স্থান পেতে।

ট্যাগস :

ছাত্রদের নতুন দলকে ঢাকা কেন্দ্রীক উল্লেখ করে দুই সমন্বয়কের পদত্যাগ

আপডেট সময় : ০৯:০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫