ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Logo দরিদ্র বাড়িয়ে বিদায় দারিদ্র্যের জাদুকরের Logo সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo পানছড়ির পাইলটফ্রমে বিএনপির আলোচনা সভা অনুষ্টিত Logo পানছড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদ-এর পরিচিতি সভা ও দোয়া অনুষ্ঠিত Logo দেড় বছর পর কার্যালয়ে আ.লীগের নেতাকর্মীরা Logo বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় পানছড়ির জিয়ানগরে মিলাদ ও দোয়া মাহফিল Logo রমজানে স্কুল বন্ধের বিষয়ে আগামীকাল আলোচনা করব-সাইদুর রহমান Logo শপথ অনুষ্টানে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা Logo পার্বত্যবাসীর স্বপ্ন পূরণে ওয়াদুদ ভূইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পাহাড়বাসী

তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই-স্বরাষ্ট্র উপদেষ্টা

Astha DESK
  • আপডেট সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • / ১১৫৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই-স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ শাওন হোসেন শ্রবণঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই, তিনি যেকোন সময় দেশে আসতে পারেন বলে মতামত দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের সালনা হাইওয়ে থানা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় ‘পুশ ইন’ ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারত থেকে যাদের পুশ ইন করা হচ্ছে; তারা প্রোপার চ্যানেলে আসছে না। অমানবিকভাবে তাদের ঠেলে দেওয়া হচ্ছে। বিষয়টি ভারতের হাইকমিশনারকে জানানো হয়েছে।

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা সহজ হবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, উনার তো দেশে ফিরতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, যেকোনো সময় ইচ্ছা করলেই দেশে ফিরতে পারেন।

যাদের পুশ-ইন করা হচ্ছে তাদের সঙ্গে করোনা ভাইরাস আসার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের এয়ারপোর্ট, ল্যান্ডপোটে সচেতনতা বৃদ্ধি করার জন্য বলা হয়েছে। তবে সব থেকে বড় কথা হচ্ছে, নিজেদের সচেতনতা। এখন সবাইকে মাস্ক পরতে হবে এবং সচেতনভাবে চলাফেরা করতে হবে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

ট্যাগস :

তারেক রহমানের দেশে আসতে কোন বাধা নেই-স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ১২:৩৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫