ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান

Astha DESK
  • আপডেট সময় : ০৩:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / ১২৪৪ বার পড়া হয়েছে

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ করেছেন বালু ও পাথর শ্রমিকরা। এসময় তারা গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান দেয়।

আজ শনিবার (১৪ জুন) দুপুর পৌনে ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)’ পরিদর্শন শেষে ফিরছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে শ্রমিকরা গাড়িবহর ঘিরে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।

রাস্তায় তাদের গাড়ি আটকে শ্রমিকরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছেন। পাশেই দাঁড়িয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে পুলিশ সদস্যরা। সবশেষ পুলিশ শ্রমিকদের সরিয়ে উপদেষ্টাদের গাড়িবহরকে হরিপুর গেস্ট হাউসে পৌঁছে দেয় বলে জানা গেছে।

গোয়াইনঘাট থানার ওসি সরকার মোহাম্মদ তোফায়েল আহমেদ বলেন, আকস্মিকভাবে স্থানীয়রা উপদেষ্টাদের গাড়ি আটকে দেয়। পরে পুলিশ দ্রুত তাদের সরিয়ে দিয়ে রাস্তা পরিষ্কার করে। সাড়ে ১২টা নাগাদ উপদেষ্টারা নিরাপদে হরিপুর গেস্ট হাউজে পৌঁছেছেন।

গোয়াইনঘাট উপজেলার ইউএনও রতন কুমার অধিকারী বলেন, উনাদের গাড়ি অনেক আগেই জাফলং ছেড়ে চলে গেছে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিলেটে নান্দনিক ও নৈসর্গিক আবেদন আছে, এমন জায়গা থেকে আমরা আর পাথর উত্তোলনে অনুমতি দেব না। এই জায়গা (জাফলং) প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা, যারা এখানে পাথর উত্তোলন করেন, পরিবেশবান্ধব পর্যটনের বিকাশের জন্য তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য আমরা পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি।

ট্যাগস :

জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়ি আটকে ভুয়া ভুয়া স্লোগান

আপডেট সময় : ০৩:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫