ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ”

দুই সাংবাদিক নিখোঁজের পর উদ্ধার ‘রাক্ষুসে সাংবাদিক’দের সতর্ক করলো বিএমএসএফ

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

কুমিল্লার দুই সাংবাদিককে ‘ফাঁদে’ ফেলতে ব্যর্থ ইনডোর চক্রান্ত ‘রাক্ষুসে সাংবাদিক’দের হুঁশিয়ার করল বিএমএসএফ

কুমিল্লার জ্যেষ্ঠ দুই সাংবাদিক শাহজাদা এমরান (দৈনিক দিনকাল) ও তারিকুল ইসলাম (দৈনিক মানবকণ্ঠ) নিখোঁজ হওয়ার পর অবশেষে উদ্ধার হয়েছেন। শনিবার (২৮ জুন) রাত সাড়ে ১১টার পর তাঁদের খোঁজ মেলায় স্বস্তি ফিরে আসে পরিবার ও সহকর্মীদের মাঝে।

জানা গেছে, ২৬ জুন তারা নীলফামারীর নীলসাগর পর্যটন কেন্দ্রে ভ্রমণে গিয়ে হঠাৎ নিখোঁজ হন। এরপর থেকে তাঁদের কোনো খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় কাটে দুই পরিবারের সদস্য, সহকর্মী ও সাংবাদিক সমাজের প্রতিটি স্তর।

নিখোঁজের ঘটনায় প্রশাসনের ভূমিকা স্পষ্ট করার আহ্বান জানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। শনিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, “দুই পেশাদার সাংবাদিক ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ, অথচ প্রশাসনের কাছ থেকে তাদের অবস্থান সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য আসেনি।”

দুই সাংবাদিকের সন্ধান মেলায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএমএসএফ। একযোগে নীলফামারী ও কুমিল্লা জেলা প্রশাসন ও পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি। তাদের সার্বিক তৎপরতায় বিএমএসএফ দিনভর যোগাযোগ ও সমন্বয় করে গেছে যাতে কেউ হয়রানির শিকার না হন।

শাহজাদা এমরানের স্ত্রী জাহেরা আক্তার জানান, “২৬ জুন কুমিল্লা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৯০০) করেছি। কিন্তু পুলিশ আমাদের কাছে কোনো সঠিক তথ্য দিতে পারেনি। পরিবার হিসেবে আমরা চরম উদ্বেগে ছিলাম।” পরে রাত সাড়ে ১১টার দিকে নিখোঁজ স্বামীর সন্ধান পেয়ে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে এই ঘটনায় নতুন বিতর্কের জন্ম দিয়েছে কুমিল্লার একটি সাংবাদিক গোষ্ঠীর ভূমিকা। তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দুই সাংবাদিককে ফাঁদে ফেলার উদ্দেশ্যে দিনভর মরিয়া চেষ্টা চালিয়েছে। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএমএসএফ।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, “আপনারা যেভাবে অপেশাদার আচরণ করেছেন, তাতে আপনাদেরকে ‘রাক্ষুসে সাংবাদিক’ হিসেবে আমরা মনে রাখবো। সতর্ক থাকুন, সাংবাদিকতা পেশা ধ্বংসের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।

এমকে/আস্থা

দুই সাংবাদিক নিখোঁজের পর উদ্ধার ‘রাক্ষুসে সাংবাদিক’দের সতর্ক করলো বিএমএসএফ

আপডেট সময় : ১০:২৮:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫