ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চুড়ান্ত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / ১২০২ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৃহস্পতিবার (৭ আগস্ট) সিলেটে এক নাগরিক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসাবেই নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন। তার নিরাপত্তা নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপির প্রতি আগ্রহ দেখাচ্ছে। তারেক রহমানের নেতৃত্বেই দল আগামী নির্বাচনে অংশ নেবে। বিএনপি যদি নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তবে তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, সাক্ষাৎটি মূলত সৌজন্য সাক্ষাৎ হলেও সেখানে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং সরকার পরিচালনার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া এক বক্তব্যে হুমায়ুন কবির বলেন, তফসিল ঘোষণার পরই তিনি (তারেক) দেশে ফিরে আসবেন। তার ফেরার ক্ষেত্রে কিছু নিরাপত্তা ঝুঁকি ছিল, এখনও রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি ফিরে আসবেন।

তিনি বলেন, তারেক রহমান আগামী নির্বাচনে প্রার্থী হবেন এবং বর্তমানে তার প্রার্থীতির ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান গ্রেপ্তার হন। পরের বছর জামিনে মুক্তি পেয়ে তিনি দেশত্যাগে বাধ্য হন। গত ১৭ বছর ধরে তিনি লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন এবং সেখান থেকেই বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

তারেক রহমানের দেশে ফেরার দিনক্ষণ চুড়ান্ত

আপডেট সময় : ১১:২৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫