জায়নামাজে গৃহবধূকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৭:০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
- / ১৭৭০ বার পড়া হয়েছে
জায়নামাজে গৃহবধূকে কুপিয়ে হত্যা
পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ভাণ্ডাারিয়ায় জুনিয়া গ্রামে নিজ বসতঘরে জায়নামাজে বসা অবস্থায় আসমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩০ আগস্ট) মাগরিবের নামাজ শেষে হত্যাকাণ্ডের শিকার হন আসমা। রাত সাড়ে ৯টার দিকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ আসমা আক্তার ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী ও তিন ছেলের জননী।
নিহতের চাচাতো ভাই ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ পড়ে জায়নামাজের উপর বসে ছিলেন আসমা। এ সময় তার ছেলের স্ত্রী ওজু করে এসে ঘরে ঢুকে দেখে শাশুড়ির রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার সময় বসতঘরে ওই গৃহবধূ একাই নামাজ পড়ছিলেন। এ সময় অজ্ঞাত দুবৃত্তর তাকে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের স্বজনরা তার রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাতে বসতঘর থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।










