ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত Logo খাগড়াছড়িতে রাতের আধাঁরে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন Logo এনসিপি নেত্রীর বাড়িতে আগুনের ঘটনায় পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি Logo প্রমাণ না পাওয়ায় জুলাই মামলা থেকে অব্যাহতি পেলো সব আসামি Logo গুইমারায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের ১১ জন আটক Logo পাহাড়ে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণে ৫ বছরে ৩১৬ জন নিহত হয়েছেন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo পানছড়িতে এম এন লারমা’র ৪৩ তম মৃত্যুবার্ষিকী পালিত Logo দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিএনপির প্রতিবাদ মিছিল Logo স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে উঠেও রক্ষা হয়নি ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের Logo খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও গাড়িতে আগুন

পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / ৯৯৮ বার পড়া হয়েছে

পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত

আন্তর্জাতিক ডেস্কঃ

বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করেছে ভারত। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের এই সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ বছর সংলাপটি আর হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন কূটনৈতিক সূত্রগুলো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা সংলাপ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত সপ্তাহে কূটনৈতিক পত্রের মাধ্যমে ভারত বৈঠকটি স্থগিত করার অনুরোধ জানায়।

ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানায়, আগামী সপ্তাহে অনুষ্ঠেয় সংলাপের জন্য দুই পক্ষই প্রস্তুতি নিচ্ছিল। বৈঠক সামনে রেখে গত ৩ নভেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আন্তমন্ত্রণালয় সভাও অনুষ্ঠিত হয়।

সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত দিয়ে বাংলাদেশে কথিত পুশ-ইন বন্ধ, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও প্রত্যাবাসন এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা ছিল।

এ ছাড়া পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি), প্রত্যর্পণ মামলা এবং সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (আরটিএ) নবায়নের বিষয়ও আলোচনায় আসার কথা ছিল। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল বাংলাদেশ।

প্রসঙ্গত, ২০১৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ শুরু হয়। এরপর দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।

আস্থা/এমএইচ

ট্যাগস :

পঞ্চম কনস্যুলার সংলাপ স্থগিত করলো ভারত

আপডেট সময় : ১০:১৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬