ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কুমিল্লায় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় আটক-১৯ Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ-৮

Astha DESK
  • আপডেট সময় : ০১:০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • / ১২৫৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ-৮

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৮ জন গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮ টায় মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির ওয়াহিদ মোল্লা গ্রুপ এবং উজির আলী গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে আজ এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলো, সোহেল (৩৫) ও লিটন (২৫),
শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫)।

এদের মধ্যে সোহেল ও লিটনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য
তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ বলেন, ৮ জন গুলিবিদ্ধ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর দুইজনকে ঢাকা পাঠানো হয়েছে, তাদের মাথায় গুরুতর আঘাত রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, এমন কোনো ঘটনার খবর এখনো আমাদের কাছে আসেনি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

ট্যাগস :

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ-৮

আপডেট সময় : ০১:০৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫