ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo বেয়াইয়ের সাথে সঙ্গম: অতিরিক্ত রক্তক্ষরণে বিয়াইনের মৃত্যু Logo আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে: তথ্য উপদেষ্টা Logo ভারতে বাংলাদেশি আঞ্চলিক সশস্ত্র কমান্ডার আটক, দুই সহযোগী পলাতক Logo চুয়েটের অচলাবস্থা নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি ক্যাব চট্টগ্রামের Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর

মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় রিফাত ইসলামকে সম্মাননা প্রদান

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১৫১০ বার পড়া হয়েছে

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় তরুণ মূকাভিনেতা রিফাত ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছে কিশোরগঞ্জের বাতিঘর পাঠাগার।

শনিবার (২২ নভেম্বর) বিকাল ৪ টায় কিশোরগঞ্জের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এ স্মারক দেয়া হয়।

এতে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাররম হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ, বিশেষ অতিথি ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন, কিশোরগঞ্জ বার এর বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট নাসিরুদ্দিন ফারুকী ও জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু. আ. লতিফ।

বাতিঘর পাঠাগারের প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মন জানান,  এবারই প্রথম পাঠাগারের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণির পাশাপাশি আমরা আবৃত্তি, নৃত্য ও মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় ৪ জনকে সম্মাননা প্রদান করি। এরই অংশ হিসেবে মূকাভিনেতা রিফাত ইসলামকে সম্মাননা স্মারক দিতে পেরে আমরা আনন্দিত। রিফাত ইসলাম সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিত আন্তজার্তিক উৎসবে পারফর্ম করে দেশ ও জেলার সুনাম বাড়িয়েছেন। এটা আমাদের জন্য গর্বের।

এ বিষয়ে মূকাভিনেতা  রিফাত ইসলাম জানান, নিজ শহরে সম্মাননা পাওয়া আনন্দের। বাতিঘর পাঠাগার আমাকে সম্মানিত করায় আমি কৃতজ্ঞ। কোন বিষয়ে এ্যাওয়ার্ড বা সম্মাননা পাওয়া মানে সেটার উপর দায়িত্ব বেড়ে যাওয়া। আমি মূকাভিনয়ের প্রচার ও প্রসারে সর্বোচ্চ কাজ করে যাবো।

উল্লেখ্য, শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বাতিঘর পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী প্রজন্ম যাতে বই পড়ার মাধ্যমে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেই উদ্দেশ্য পূরণ করতেই বাতিঘর পাঠাগারকে প্রসারিত করা হচ্ছে বলে জানান পাঠাগারটির প্রতিষ্ঠাতা স্বপন কুমার বর্মন।

ট্যাগস :

মূকাভিনয়ে কৃতিত্ব রাখায় রিফাত ইসলামকে সম্মাননা প্রদান

আপডেট সময় : ১১:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫