ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo কর কমিয়ে রাজস্ব বৃদ্ধির ছায়া বাজেট দিল জামায়াত Logo নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে আনন্দিত মার্কিন রাষ্ট্রদূত Logo আবারও ইসলামী ব্যাংকে দখলকারী চক্রের দৃষ্টি পড়েছে : বিরোধীদলীয় নেতা Logo প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ : অধ্যাপক ডোনার Logo পুশ ইনের বিরুদ্ধে কর্মসূচি দেবে জামায়াত জোট Logo পুলিশ হত্যা করেছি–ঘোষণা দেওয়া সেই মাহাদী এবার আশ্রয় নিলেন থানায় Logo সন্ত্রাসীদের হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রবিন নিহত Logo একনেকে অনুমোদন পায়নি চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প Logo ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি তারেক রহমানের সমবেদনা

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১১৪৩ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, ‘২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনীর পক্ষে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হচ্ছে। ইতোমধ্যে আগুনের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে আমরা এখনো সঠিকভাবে অবগত হতে পারছি না। তবে অনেকের বাড়িঘর পুড়ে গেছে বলে জানা গেছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকান্ডে ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর আগুন নেভাতে প্রাণপন প্রচেষ্টার প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছে। তাদের এই প্রচেষ্টা দেশবাসীকে এক নতুন প্রেরণায় উদ্বুদ্ধ করেছে।’

তিনি আশা করে বলেন, ‘এই ভয়ংকর আগুনের ব্যাপ্তির দ্রুতই পরিসমাপ্তি ঘটবে। কোন জীবনহানি যাতে না ঘটে আমি সেজন্য মহান আল্লাহ’র নিকট মোনাজাত করছি। আমি এই বিপজ্জনক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তারা এই কঠিন সময়ে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হবে বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি।’

ট্যাগস :

কড়াইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি তারেক রহমানের সমবেদনা

আপডেট সময় : ০৯:৫৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫