ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা: আহত-১০

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / ১০০১ বার পড়া হয়েছে

জবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা: আহত-১০

স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের তৃতীয় তলায় অবস্থিত সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে হামলা চালান ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় কক্ষে উপস্থিত সাংবাদিকদের মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জনকে হাসপাতালে নেওয়া হয়।

সাংবাদিক সমিতির সহ-সভাপতি ও আমাদের বার্তার প্রতিনিধি আসাদ, কালের কণ্ঠের জুনায়েদ শেখ, সমায়ের আলোর ইমন, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহিন মিলন আহত হয়েছেন। তাদের ন্যাশনাল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে ছাত্রদলের শতাধিক নেতাকর্মী দলবলে গিয়ে সাংবাদিক সমিতির কক্ষে ঢুকে পড়েন। এ সময় সেখানে থাকা সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা সাংবাদিকদের ওপর হামলা চালান। এতে কালের কন্ঠ, যুগান্তর, বাংলাদেশের খবর, সময়ের আলোসহ জাতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জবিতে কর্মরত অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

সাংবাদিকদের অভিযোগ, এ হামলার নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল, সদস্য সচিব সামসিল আরেফিন এবং যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও জাফর আহমেদ।

জানা যায়, জবি সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২ মার্চ। তফশিল অনুযায়ী আজ মনোনয়ন সংগ্রহ ও প্রত্যাহার এবং আগামী ৮ মাচ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এই নির্বাচনের একক নেতৃত্ব নিতে বিভিন্ন মাধ্যমে সাংবাদিকদের চাপ প্রদান করে ছাত্রদল। পরবর্তীতে ছাত্রদলের প্রস্তাবে রাজি না হওয়াতে আজ জোরপূর্বক সমিতি দখল করতে আসেন ছাত্রদলের নেতাকর্মীরা।

এ বিষয়ে সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হুসাইন বলেন, আজকে সাংবাদিক সমিতির নির্বাচনের মনোনয়ন ফর্ম নেওয়ার দিন ছিল। গতকালকে রাত থেকে জানতে পারি ছাত্রদল নির্বাচন বানচালের চেষ্টা করছে। আজ দুপুরে ছাত্রদল সুপার ফাইভ নিচে দাঁড়িয়ে থেকে এ হামলার নেতৃত্ব দেন।

হামলার বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, আমরা কেউ সমিতির অফিসে যাইনি। জুনিয়র কেউ কেউ যেতে পারে। তবে হামলার বিষয় জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন, আমরা কেউ হামলার সাথে জড়িত না।

আস্থা/এম এইচ

ট্যাগস :

জবিতে সাংবাদিকদের উপর ছাত্রদলের হামলা: আহত-১০

আপডেট সময় : ০৫:৪৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬