ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন: অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা: ৪জন কারাগারে

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১০০৪ বার পড়া হয়েছে

আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন: অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা: ৪জন কারাগারে

স্টাফ রিপোর্টারঃ

মাগুরা শহরে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

জেলা আওয়ামী লীগের এক সহ-সভাপতিসহ ২১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত পরিচয়ে আরও ২৫-৩০ জনকে আসামি করে মামলাটি করেন মাগুরা পৌরসভার দরি মাগুরা এলাকার বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক রেজোয়ান কবির।

এ ঘটনায় ৪ জনকে আটক করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান মাগুরা সদর থানার ওসি মোঃ আশিকুর রহমান।

কারাগারে পাঠানো নেতারা হলো- মাগুরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক (৫২), জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাঃ সোনিয়া সুলতানা (৪০), পশু হাসপাতাল পাড়ার বাসিন্দা হাসান মাসুদ এবং পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা ওসমান আলী মোল্লা।

মামলার এজাহারে বলা হয়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে শহরের জামরুলতলা এলাকার লতা কমিউনিটি সেন্টারের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও অপপ্রচার চালানোর উদ্দেশে সমবেত হন।

এ সময় তারা মিছিলের পাশাপাশি বোমা ও দেশি অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ অভিযোগ অস্বীকার করে পুলিশের হাতে আটক এনামুল হক হীরকের স্ত্রী লাতিফা পারভিন বলেন, “এসব কিছুই তো সেখানে হয়নি। সেখানে যা হয়েছে, সবই ভিডিওতে ভাইরাল দেখা গেছে। সেখানে প্রথমে জাতীয় সংগীত গাওয়া হয়েছে, এরপর দেশ ও নেতা/কর্মীদের উদ্দেশে বক্তব্য শেষে মোনাজাত করা হয়।”

ওসি আশিকুর রহমান বলেন, “নাশকতার পরিকল্পনা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলাটি রেকর্ড করা হয়। আটক ৪ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।”

দৈনিক আস্থা/এমএইচ

ট্যাগস :

আপডেট সময় : ০১:৪৪:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬