তেল কিনতে এসে কথা-কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:১৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ১০২৯ বার পড়া হয়েছে
তেল কিনতে এসে কথা-কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যা
স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহে পেট্রলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে পিটুনিতে আল মিরাজ নীরব নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার (৭ মার্চ) তাজ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নীরব তেল নিতে পাম্পে যায়। কর্মচারীরা তেল দিতে অপারগতা জানালে তিনি পাশের আরেকটি পাম্পে যায়। পরে ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া দিতে দেখে প্রতিবাদ করেন। এ সময় পাম্পের কর্মচারীদের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠি দিয়ে তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত নীরব কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাদুরগাছা গ্রামের আলীমুর বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ শহরের সরকারি বালক বিদ্যালয়ের পাশে ফাস্টফুডের ব্যবসা করতেন। পাশাপাশি ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজ হোসেন বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক আস্থা/এমএইচ



















