জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান: নারী আটক
- আপডেট সময় : ০২:২৪:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১০০৪ বার পড়া হয়েছে
জাতীয় স্মৃতিসৌধে ‘জয় বাংলা’ স্লোগান: নারী আটক
স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাহমিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধ থেকে তাকে আটক করা হয়।
আটক তাহমিনা আক্তার লালবাগের প্রবাসী মোঃ আকবর হোসেনের স্ত্রী। তিনি আওয়ামী লীগের কর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটক ওই নারী জানান, তার স্বামী সৌদি প্রবাসি। তিনি আওয়ামী লীগের একজন কর্মী। আওয়ামী লীগের পক্ষ থেকেই ৩ মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসেন।
তিনি জানান, জয় বাংলা স্লোগানে শ্রদ্ধা জানানো কি অপরাধ? বঙ্গবন্ধু কি দেশের জন্য কিছু করে নাই?
ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানার নিয়ে ফুল দিতে আসেন ওই নারী। পরে তিনি জয় বাংলা স্লোগান দেন।
তাকে আটক দেখানো হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এই মুহুর্তে তাকে আটক দেখানে হয়নি, তবে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
দৈনিক আস্থা/এমএইচ

















